মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে র‌্যাবের অভিযানে ভুয়া চিকিৎসকসহ আটক-২রংপুরে র‌্যাবের অভিযানে ভুয়া চিকিৎসকসহ আটক-২

news-image

রংপুর ব্যুরো : চিকিৎসক না হয়েও ভুয়া ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে রুস্তম আলী মাসুদ নামে এক ভুয়া চিকিৎসক ও তার সহযোগীসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৩।

আটককৃতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার রুস্তম আলী মাসুদ (৬২) এবং তার সহযোগী একই উপজেলার মহব্বতপুর এলাকার মো. আব্দুল্লাহ (৫৫)।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের হাজীর দিঘীর মোড় বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখানকার বাপ্পী ফার্মেসি থেকে ওই দুজন প্রতারক আটক হন। তাদের মধ্যে রুস্তম আলী মাসুদ ভুয়া সাইন বোর্ড ও ডিগ্রি ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে এলাকাবাসীকে প্রতারিত করে আসছেন। তার ব্যবহৃত ভুয়া প্রেসক্রিপশন, বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট, ফার্মেসি থেকে বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন চিকিৎসাসামগ্রী জব্দ করা হয়।

শুধু তাই নয়, রুস্তম আলী মাসুদ সাধারণ মানুষকে প্রভাবান্বিত করতে কম্পিউটারাইজড এডিট করা বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি কর্মকর্তার পোষাক পরিহিত ছবিও প্রদর্শন করতেন। অভিযানের সময় এসব ছবি এবং র‌্যাবের স্টিকার লাগানো একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে দিনাজপুরে কোতয়ালী থানায় একটি মামলা করেন র‌্যাব-১৩। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা