,

ছাত্রীদের উত্ত্যক্তের জন্য ‘শাসানোয়’ শিক্ষককে পেটাল ছাত্ররা

news-image

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্তের জন্য শ্রেণিকক্ষে শাসন করায় মাদ্রাসাশিক্ষককে পিটিয়ে আহত করেছে ক্ষুব্ধ ছাত্ররা। কুবাজপুর সুনিয়া আলিম মাদ্রাসার ওই শিক্ষকের নাম সামসুল হক। গত বুধবার বিকেলে কুবাজপুর বাজার জামে মসজিদ এলাকায় ছাত্ররা তার ওপর হামলা চালায়।

আহত শিক্ষককে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ হামলাকারী ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো- মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মারজান মিয়া এবং স্থানীয় বাসিন্দা আনছার মিয়া। জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিক্ষক সামসুল হক কয়েকদিন আগে কুবাজপুর গ্রামের কবির মিয়ার ছেলে মারজানের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগ পান। পরে তিনি মারজানকে শ্রেণিকক্ষে শাসন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মারজান, মাহিদ, নোমান ও আনছার মিয়াসহ কয়েকজন ওই শিক্ষককে পিটিয়ে আহত করে। এ ঘটনায় শিক্ষকের ভাই শাহ আলম বাদী হয়ে মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য