,

মানিকগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

news-image

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাওসার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডাকাত দলের সর্দার বলে দাবি র‌্যাবের।

বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত কাওসার হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-৪ জানায়, দিনগত রাত ২টার দিকে আলমমারা এলাকায় ৮ থেকে ১০ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাতদলের সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান ডাকাত সর্দার কাওসার হোসেন। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ র‌্যাবের দুই সদস্যকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিংগাইর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বখতিয়ার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য