,

প্রাইভেটকারের চাপায় মা-মেয়ের মৃত্যু

ফুলপুর ও তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের রুপচন্দ্রপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তারাকান্দার রুপচন্দ্রপুর গ্রামের আঃ রহমানের স্ত্রী হ্যাপী আক্তার (৩৮) ও তার কোলে থাকা ৩ বছরের শিশু কন্যা রেহেনা আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারির পর হ্যাপী আক্তার তার মেয়েকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের ব্যস্ততম রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের লাশ উদ্ধার করে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য