স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

news-image

অপরাধ ডেস্ক : রাজবাড়ীতে স্কুলছাত্রী গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামে রিজিয়া নামে ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে বাড়ির কাছে এ ঘটনা ঘটে। রিজিয়া একই গ্রামের মেয়ে ও সৌদি প্রবাসী ফিরোজ শেখের স্ত্রী। তিনি স্থানীয় মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। ঝালকাঠিতে গৃহবধূ : সদর উপজেলার বিন্নাপাড়া গ্রামে স্বামীর নির্যাতনে গৃহবধূ লিপি বেগম নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী আখতার খলিফা পুলিশ আটক করেছে। গাজীপুরে যুবক : কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল চাচার হাতে ভাতিজা জিল্লুর রহমান (৩২) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা