,

আলোচিত রায়হান হত্যা মামলার চার্জ গঠন

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে পুলিশ হেফাজতে যুবক হত্যা মামলায় ৫ পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর নিহত রায়হান আহমদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

সোমবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান অভিযুক্ত পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ আকবর হোসেন ভূইয়াসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার অন্য আসামি সংবাদকর্মী নোমান পলাতক রয়েছেন।

দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম শুনানি শেষে এসআই আকবরসহ (বরখাস্ত) ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ১০ মে এই মামলার প্রথম স্বাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মামলার বাদিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মো. আবুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় দেড়বছর পরে হলেও মামলার চার্জ গঠনে সন্তুষ্টি প্রকাশ করেছেন রায়হানের মা সালমা বেগম। তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। ১১ অক্টোবর তার মৃত্যু হয়। এরপর গত বছরের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় মামলার তদন্তকারী সংস্থা পিবিআই।

অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই (সাময়িক বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়। অন্য অভিযুক্তরা হলেন, সহকারী উপপরিদর্শক আশেক এলাহী কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস (৩৮), ফাঁড়ির ‘টুইআইসি’ পদে থাকা সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না