,

কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই সন্তান নিহত

news-image

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পাতলি ইউনিয়নের সুলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫) ও তার চার বছরের মেয়ে মাহিমা আক্তার এবং এক বছরের ছেলে হোসাইন মিয়া।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানিয়েছেন, ওই পরিবার নেত্রকোনার বাসিন্দা। তারা সুলেমানপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে থাকে কেয়ারটেকার হিসেবে। আজ ভোরে কালবৈশাখী ঝড়ে তাদের টিনের ঘরের ওপর দুটি বড় গাছ ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য