,

সুনামগঞ্জে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধির আশঙ্কা

news-image

নিউজ ডেস্ক : সুনামগঞ্জে নদ-নদীর পানি আবারও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, তিন দিন ধরে প্রতিটি নদীর পানি কমছে। তবে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ৭২ ঘণ্টায় ভারতের মেঘালয় ও আসাম রাজ্যের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টির কথা জানিয়েছে। এতে নদ-নদীর পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওরের ফসল আবারো ঝুঁকিতে ফেলে দিতে পারে।

পরবর্তী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সুনামগঞ্জের প্রধান নদী সুরমা, সীমান্তবর্তী যাদুকাটা নদী ও পুরাতন সুরমাসহ উত্তর পূর্বাঞ্চলের সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানান, শনিবার (৯ এপ্রিল) পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৪৬৭ হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট আবাদের শূন্য দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত সুনামগঞ্জের ১৪টি হাওরের ৫ হাজার ১০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য