রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়ক মান্নাকে নিয়ে গাইলেন আসিফ

news-image

বিনোদন প্রতিবেদক : ১৯৯৭ সালে নায়ক মান্না অভিনীত ‘রাজা নাম্বার ওয়ান’ সিনেমার গান ‘আমারই ভাগ্যে তোমারই নাম ছিল’ আসিফ আকবরের প্লেব্যাকের প্রথম গান। এরপর মান্না অভিনীত বেশ কিছু সিনেমায় গেয়েছেন তিনি। এই নায়কের প্রতি এক ধরনের মুগ্ধতাও আছে এই গায়কের। এবার সেটিই ফুটে উঠবে গানে।

প্রয়াত চিত্রনায়ক মান্নার জন্মদিন আগামী ১৪ এপ্রিল। তার স্মরণে নতুন একটি গান গাইলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর কথা লিখেছেন- মান্নার স্ত্রী শেলী কাদের। ইতিমধ্যেই গানটির রেকর্ডিং হয়েছে।

গানটির বিভিন্ন লাইনে মান্নার চিত্রনায়ক হওয়ার স্বপ্ন এবং রুপালি পর্দায় সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। এর কথাগুলো এমন- ‘একটি কিশোর ছেলে সারাক্ষণ ভাবতো/ রূপালি তারার দেশে ডানা মেলে ভাসবে/ স্বপ্নের চাবিখানি ইতিউতি খুঁজতো/ স্বপ্নপুরীর দ্বার কবে সে যে খুলবে’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ বলেন, ‘আসছে ১৪ এপ্রিল প্রয়াত চিত্রনায়ক মান্না ভাইয়ের জন্মদিন। প্রিয় মান্না ভাইয়ের স্ত্রী শেলী কাদের ভাবীর লেখা গানটির সুর ও সংগীত করেছেন স্নেহের কিশোর দাশ। এটি গাইতে পেরে নিজের কাছে খুব প্রশান্তি লাগছে। মান্না ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।’

উল্লেখ্য, মান্নার পুরো নাম এ এস এম আসলাম তালুকদার। ১৯৬৪ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে নজরে পড়েন তিনি। এরপর ঢাকাই সিনেমার সেরা অ্যাকশন নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমান এই চিত্রনায়ক।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী