,

ভাষা সৈনিক ডা. ওয়াহেদ উদ্দিন ময়না মিয়া সম্পর্কে মানহানিকর পোষ্টার ও লিফলেট প্রকাশের প্রতিবাদে কসবায় মুক্তিযোদ্ধা-জনতার সংবাদ সম্মেলন

news-image

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার বিকেলে কসবা উপজেলা অডিটরিয়ামে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামের ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত ডা. ওয়াহেদ উদ্দিন আহম্মদ ময়না মিয়া সম্পর্কে মানহানিকর পোষ্টার ও লিফলেট প্রকাশের প্রতিবাদ এবং অভিযুক্তদের বিচারের দাবীতে মুক্তিযোদ্ধা-জনতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মূলগ্রাম ইউনিয়ন কমান্ডের আহবায়ক মো. আবু বকর সিদ্দিক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন: জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার গাজী মো. রতন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদুল্লাহ, সহকারী কমান্ডার(দপ্তর ও পাঠাগার) সুবেদার (অব) সামছুল আলম, সহকারী কমান্ডার (সাংগঠনিক) সুবেদার (অব) মো. অলেক মিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক এমজি হাক্কানী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রঙ্গু, মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ও ডা. ময়না মিয়ার ছোট ভাই মো. সামসুদ্দিন।বক্তাগণ মরহুম ডা. ওয়াহেদ উদ্দিন ময়না মিয়ার সম্পর্কে মানহানিকর পোষ্টার ও লিফলেট প্রকাশের ঘটনার তীব্র নিন্দা এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্ভে গ্রেফতারের জোড় দাবী জানান। বক্তাগন পুলিশের উদ্দেশে বলেন আগামী ১৫জুনের মধ্যে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে না পারলে কসবায় মুক্তিযোদ্ধা মঞ্চ তৈরি করে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন। তারা এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। জানা যায়, মূলগ্রাম ইউনিয়ন কমান্ডার মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে কসবা থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ এলাকার বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা-জনতা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ