ব্রাহ্মণবাড়িয়ায় ভোররাতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে সেহেরির পরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ এপ্রিল) ভোর ৫টায় দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্হানীয়রা জানান, বাঘাউড়া গ্রামের বাজারে সুমনের একটি ফার্নিচারের দোকান আছে। তিনি ওই গ্রামেরর একটি বাড়িতে বেশ কয়েক বছর ধরে ভাড়া থাকতেন। সোমবার ভোররাতে সেহেরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন তিনি। সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার পর সাথে সাথেই কে বা কারা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, গুলিতে নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।











