,

ইমামের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

news-image

নিউজ ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়ায় এক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মসজিদের ইমামের বিরুদ্ধে মামলা করেছেন শিশুর বাবা।

রোববার রাতে কেন্দুয়া থানায় পাইকুড়া ইউনিয়নের বাড়লা বড় মসজিদের ইমাম তাজুল ইসলামকে একমাত্র আসামি মামলা করা হয়। এর আগে এলাকাবাসী অভিযুক্ত মসজিদের ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ইমামকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে। গ্রেপ্তারকৃত ইমামের বাড়ি কিশোরগঞ্জ সদর থানার সফিলা গ্রামে। তিনি ওই গ্রামের মিলন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ থেকে ছয় মাস ধরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা বড় মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন তাজুল ইসলাম। পাশাপাশি একই এলাকার আয়শা সিদ্দিক মহিলা মাদ্রাসায় সকালে বাচ্চাদের মক্তবে পড়াতেন। কেনু মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। প্রতিদিনের মত রোববার সকালেও এলাকার ছোট ছোট বাচ্চারা ওই মাদ্রাসার মক্তবে পড়তে যায়। সকালের মক্তব পড়ার শেষে সব বাচ্চাদের ছুটি দিয়ে দিলেও দুই ছাত্রকে ইমাম তাজুল ইসলাম বলেন, পাশের বাড়ি থেকে সকালের খাবার এনে দিতে। হুজুরের কথা মত দুই শিশু পাশের এক বাড়ি থেকে খাবার নিয়ে কেনু মিয়ার বাড়িতে আসার পর ঘরের দরজা বন্ধ করে দেন ইমাম তাজুল। পরে খাওয়া শেষে দুই শিশুকে তার হাত-পা, টিঁপে দিতে বলেন ইমাম। কিছু সময় পর একটি শিশুকে চলে যেতে বলে অপর শিশুকে ঘরে রেখে বলাৎকার করেন তাজুল ইসলাম।

এরপর বাড়ি গিয়ে শিশুটি তার পরিবারকে ঘটনা জানালে ভিকটিমের পরিবার এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বিকালে ওই মসজিদের ইমামকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আটক ইমামকে থানায় নিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য