বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খামারে ধোঁয়া দিয়ে মশা তাড়ানোর চেষ্টা: আগুনে প্রাণ গেলো ২৭ গরুর

news-image

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি খামারে আগুন লেগে ২৭টি গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের সলেমান আলীর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কসবা ইউপি চেয়ারম্যান গোলাম জাকারিয়া জাগো নিউজকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সলেমান আলী খামারের গরুকে মশার কামড় থেকে বাঁচাতে খড়কুটা দিয়ে আগুন জালিয়ে ধোঁয়া তৈরি করে নামাজ পড়তে যান। নামাজ শেষে ফিরে তিনি খামারে আগুন দেখতে পান।

তিনি আরও বলেন, স্থানীয়দের সহায়তায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। তবে ততক্ষণে খামারের ২৭টি গরু আগুনে পুড়ে মারা যায়। তার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

জানতে চাইলে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর