,

ওরসে বসার জায়গা নিয়ে দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

news-image

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাজারে ওরসে গিয়ে বসার জায়গা নিয়ে ঝামেলায় এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে নান্দাইল থানা পুলিশ।

নিহত সজিব মিয়া (১৭) দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মোয়াজ্জেমপুর সৈয়দগাঁও শাহ গুরন বুড়াপীর (র.) মাজারে ওরসে বসার জায়গা নিয়ে কিশোরদের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার জেরে রাত পৌনে ১টার দিকে সজিব বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের একদল কিশোর তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য