,

বাবা-মায়ের ওপর ক্ষোভ, ছাদ থেকে লাফিয়ে প্রাণ দিলো স্কুলছাত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীতে পরিবারের সদস্যদের সঙ্গে রাগ করে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। আজ রোববার দুপুর ২টার দিকে স্বদেশী বাজার এলাকায় সড়কের ওপর পড়ে তার মৃত্যু হয়।

নিহত অর্কপ্রিয়া ধর শ্রীজা (১৬) ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের শিক্ষক, গবেষক ও ছড়াকার স্বপন ধরের মেয়ে।

আত্মহত্যার আগে ফেসবুকে নিজের টাইমলাইনে একটি দীর্ঘ স্ট্যাটাসও দেয় অর্কপ্রিয়া। সেখানে সে নিজের স্বাধীনতার ওপর বাবা-মা-ভাইয়ের হস্তক্ষেপের কারণে তাদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভের কথা তুলে ধরে। সেই ক্ষোভ থেকেই এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে বলে সেখানে প্রকাশ করে অর্কপ্রিয়া।

স্বজনরা জানিয়েছেন, ঘটনাস্থলের পাশের ভবনের ষষ্ঠতলায় অর্কপ্রিয়া ধরের খালার বাসা। গত পরশু সে এই বাসায় বেড়াতে এসেছিল। পরে সে পুলিশ লাইন্স এলাকার নিজের বাসায় চলে গিয়েছিল। আজ কখন এই ভবনে এসেছে তা জানা নেই কারও।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য