,

ধরা পড়ল লোমশ সাপ!

news-image

নিউজ ডেস্ক : পৃথিবীতে হাজারো প্রজাতির সাপ রয়েছে। কিন্তু সম্প্রতি এমন একটি সাপের খোঁজ মিলেছে যার সঙ্গে আর পাঁচটা সাপের কোনও মিলই নেই। এই সাপ যে সে সাপ নয়। এ হল লোমশ সাপ!

হ্যাঁ, ঠিকই শুনছেন। লোমশ সাপ। আর এই বৈশিষ্ট্যই এই সাপকে অন্যান্য সাপের থেকে আলাদা করেছে। গত ২৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের সাখোন নাখোন প্রদেশে দু’ফুটের এই অদ্ভুত সাপটিকে একটি জলাশয়ে দেখতে পান এক ব্যক্তি।

প্রথমে বুঝতেই পারেননি যে এটা কোনও সাপ। কেননা, সাপের গোটা শরীরটাই সবুজ রঙের লোমে ঢাকা। ওই ব্যক্তি সাপটিকে বাড়িতে নিয়ে আসেন। একটি পাত্রে রাখেন। তার পর বন্যপ্রাণ বিশেষজ্ঞদের খবর দেন।

তবে অনেকের দাবি, এটি সাধারণ সাপই। দীর্ঘ দিন ধরে শ্যাওলাভর্তি জলাশয়ে থাকার কারণে সাপের গায়েও ওই শ্যাওলা ধরে গেছে। আর তার জেরেই এ রকম অদ্ভুত দেখতে লাগছে সাপটিকে। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য