,

সংসদের বাজেট অধিবেশন আজ

news-image

সংসদের ৬ষ্ঠ অধিবেশনে আগামী ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার বিকালে এই অধিবেশন বসতে যাচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহবান করেছেন।

এর আগে বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের মেয়াদ এবং অন্যান্য কার‌্যাবলী নির্ধারণে বৈঠকে বসবে কার্য-উপদেষ্টা কমিটি। অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন বৃহস্পতিবার। এরপর ২০১৪-১৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং আগামী অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

আগামী অর্থবছরের বাজেট তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে এরই মধ্যে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট পাস হওয়ার কথা ৩০ জুন। সংসদের পঞ্চম অধিবেশন শেষ হয় গত ২ এপ্রিল। এরপর গত ১১ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন অধিবেশন ডাকেন।

এদিকে, আসন্ন অধিবেশনের জন্য নতুন চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। এগুলো হলো- ‘সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫’, ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল-২০১৫’, ‘বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল-২০১৫’ এবং ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন বিল-২০১৫’।

এছাড়া গত অধিবেশন পর্যন্ত জমা পড়া ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল-২০১৪’, ‘সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল-২০১৫,’ ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০১৫’ বর্তমানে পাসের প্রক্রিয়ায় রয়েছে।

এর আগে গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়ে গত ২ এপ্রিল শেষ হয়।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা