,

নিখোঁজের সাতদিন পর ২ তরুণী উদ্ধার, গ্রেপ্তার ৩

news-image

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের সাতদিন পর দুই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে শ্রীমঙ্গল উপজেলা সদর এবং বিকেলে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। এসময় দুই তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রামের গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া (২২), শ্রীমঙ্গল উপজেলা সদরের সুনগর এলাকার মোখলেছ মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫), জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসি গ্রামের আকরাম মিয়ার ছেলে আলমগীর মিয়া (৪০)।

এ ঘটনায় অপহৃত মেয়ের পিতা ধিরাজ বিশ্বাস ও মা দিপালী রানী বিশ্বাস বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দুইটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ধিরাজ বিশ্বাসের ১৬ বছর বয়সী মেয়েকে গত ১৮ ফেব্রুয়ারি একই এলাকার গয়াছ মিয়ার ছেলে জাকির মিয়া জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশকে অবহিত করা হলে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক ওবায়দুর রহমান গতকাল শুক্রবার ভোরে শ্রীমঙ্গল উপজেলা সদরে অভিযান চালিয়ে তাকে একটি বাসা থেকে উদ্ধার করে। এসময় অপহরণ ও ধর্ষণের অভিযোগে জাকির ও কামালকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গত ১৯ ফেব্রুয়ারী ভোর রাতে শৈলেন্দ চন্দ্রের মেয়েকে মিরপুর ইউনিয়নে শ্রীরামসি মশাজান এলাকার আলমগীর জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। গতকাল শুক্রবার বিকালে আলমগীরের বাড়িতে গিয়ে এস আই জিয়া উদ্দীন তাদের উদ্ধার করে। পরে এ ঘটনায় মেয়ের মা দিপালী রানী রায় বাদী হয়ে, অপহরণ ও নারীশিশু নির্যাতন আইনে মাললা দায়ের করেন।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক এস আই জিয়া উদ্দিন বলেন, ‘অপহরণ করে মেয়েটিকে আলমগীর তার বাড়িতে নিয়ে আটকে রাখে। আমারা মেয়েটিকে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। এছাড়া উদ্ধারকৃত দুই তরুণীকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য