,

কে সেই ভাইরাল হওয়া সোহেল?

news-image

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে গণমাধ্যমে ভাইরাল হওয়া রওশন-সোহেল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা বলে দাবি করেছেন এলাকাবাসী। ভিডিও‘র সোহেল বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামের চা দোকানী বকুল বলেও দাবি তাদের।

স্থানীয়দের দাবি, ময়মনসিংহের ত্রিশালে প্রতিবন্ধী স্ত্রী রওশন আরাকে ঘাড়ে নিয়ে চলাফেরা করে খ্যাতি অর্জন করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সেই যুবক সোহেল নিজের বাড়ি রাজশাহী দাবি করলেও তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তিনি মূলত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামে থাকেন।

তারা জানান, তার নাম মোকলেসুর রহমান বকুল। তার বাবার নাম মৃত আব্দুল হামিদ। সে প্রাথমিক বিদ্যালয়ের গন্ডিই পেরোয়নি। প্রায় ২০ বছর পূর্বে একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সাজ্জাদ আলীর মেয়ে শুরাতন বেগমকে বিয়ে করেন তিনি। তাদের তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তার ছেলেরা ওই চা স্টলটি চালাচ্ছে।

নিজেকে সোহেলের প্রথম স্ত্রী দাবি করা শুরাতন বেগম জানান, অনেক ঋণগ্রস্ত হয়ে পড়ায় সোহেল প্রায় ১৫ বছর পূর্বে এলাকায় স্ত্রী সন্তানদের রেখে চলে যায়।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, সে চলে যাওয়ার পর তাদের কোনো খোঁজখবর রাখেনি। তিনি অনেক কষ্টে সন্তানদের বড় করছেন। তিনি টিভিতে দেখেই বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছেন।

এদিকে, চা দোকানী বড় ছেলে সিহাব জানায়, তার বাবা তাদের ছোট অবস্থায় তার মার কাছে ফেলে রেখে যায়। তার মা অনেক কষ্টে তাদের বড় করেছে। তারা তার বোনের বিয়ে দিয়েছে।

তিনি অনেকটা ক্ষোভের সাথে বলেন, সে দূরে থাকলেই ভালো। তার এ অন্তর্ধান আবার হঠাৎ এভাবে উদয়ে এলাকাবাসী বিস্মিত হয়েছে।

প্রসঙ্গত, সোহেল-রওশনের ভালোবাসার গল্প বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হলে মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার জামানকে তার পক্ষে থেকে তাদের উপহার সামগ্রী প্রদান ও খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য