,

মার্কিন ভাইস প্রেসিডেন্টের ছেলের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে বাউ বাইডেন ক্যানসারে ভুগে মারা গেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে গতকাল শনিবার এ কথা জানানো হয়েছে।

এএফপির খবরে জানা যায়, ওই বিবৃতিতে জো বাইডেন বলেন, তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে দীর্ঘদিন ব্রেন ক্যানসারে ভুগে তাঁর ছেলে বাউ মারা গেছেন।ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাইডেন পরিবারে। বিবৃতিতে বলা হয়, বাউ অত্যন্ত সাহসের সঙ্গে ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন। এ সময় তাঁকে সাহস দিয়েছেন তাঁর স্ত্রী হ্যালি ও দুই সন্তান ন্যাটালি ও হান্টার।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আলাদা এক বিবৃতিতে জো বাইডেনের পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন। শোকবার্তায় ওবামা বলেন, স্ত্রী মিশেল ও তিনি এ ঘটনায় মর্মাহত।বাউ বাবার মতোই আইন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপালন করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা