বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী  দলের প্রতিষ্ঠাতা  ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যদিয়েই নাসিরনগরে পালিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা ও মিলাদ মাহফিল। স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা বি,এন,পির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের  সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বি,এন,পির সাধারন সম্পাদক ও ইউ,পি চেয়ারম্যান এম,এ হান্নান।  বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আজিজুর বহমান চৌধুরী, কামরুল আলম ভুইয়া,সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম চৌধুরী নাছির, উপজেলা যুবদল আহবায়ক সৈয়দ আবু সারোয়ার, ভলাকুট ইউপি বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ, বিএনপির নেতা আজদু মিয়া মেম্বার,বুড়িশ্বর ইউপি বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম মনির,কেন্দ্রীয় ডেন্টাল পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ কামাল হোসেন,উপজেলা মহিলা দল সভানেত্রী হাসনা হেনা । আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইমরান মিয়া, উপজেলা ছাত্রদল সভাপতি সৈয়দ এম নাসিরউদ্দিন, উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন সোহাগ প্রমূখ। সভায় বক্তারা স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদানের কথা তুলে ধরে বর্তমান মহাজোট সরকারের তীব্র সমালোচনা করে বলেন হত্যা,গুম ও বিরোধী দলের উপর দমন পীড়ন,দেশের স্বাধীনতা বিপন্ন কথা তুলে ধরেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

 

 

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক