,

ভোটের দিন মারা গেলেন মেম্বার প্রার্থী

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে ভোট চলাকালে মারা গেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মো. জদু মিয়া (৫২)। আজ সোমবার বেলা ১১টার সময় নিজ বাড়িতে মারা যান তিনি।

মৃত জদু মিয়া সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের বাসিন্দা। তিনি সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

জানা যায়, মেম্বার প্রার্থী জদু মিয়া গত কিছুদিন যাবৎ কিডনিজনিত রোগে ভুগছিলেন। নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ভোটের দিন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, ‘নির্বাচনী প্রচারণায় অসুস্থ হয়ে গত পাঁচদিন যাবৎ বিছানায় ছিলেন জদু মিয়া। সকালে আত্মীয়স্বজন সবাইকে ভোটকেন্দ্রে যেতে বলেন তিনি। আমরা সবাই ভোটকেন্দ্রে থাকাবস্থায় ১১টার দিকে তিনি মারা যান।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য বলেন, ‘অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। খবর পেয়ে আমরা ওনার বাড়ি পরিদর্শন করেছি।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য