বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪২০ টাকার জন্য বন্ধুকে ছুরি মেরে খুন

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মাত্র ৪২০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হয়েছেন অপর এক বন্ধু। আজ রোববার বিকেলে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। নিহত যুবক পৌর শহরের বড়পাড়া এলাকার কাউসার আহমেদের ছেলে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত রেজুয়ান মিয়া (২৫) ও তার ভাই রোহান মিয়াকে (২৩) আটক করেছে পুলিশ। আটক রেজুয়ান ও রোহান জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের নুরুল হোসাইনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- নিহত নয়ন ও রেজুয়ান ঘনিষ্ট বন্ধু ছিলেন। রেজুয়ান এক সপ্তাহের জন্য বন্ধু নয়নের কাছ থেকে ৪২০ টাকা ধার নেন। কিন্তু নয়ন রেজুয়ানের কাছে টাকা চাইলে তিনি টাকা দিবেন না বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে তর্কতর্কির এক পর্যায়ে রেজুয়ান নয়নকে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত নয়নকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় রেজুয়ান ও তার ভাই রোহানকে আটক করে পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর