,

ভোটের ৩ দিন আগে নির্বাচনী কার্যক্রম থেকে ওসি প্রত্যাহার

news-image

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : ভোটগ্রহণের ৩ দিন আগে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরকে পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার নির্বাচন প্রশাসনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন। আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের কার্যক্রম থেকে ওসি মুহাম্মদ মহব্বত কবীরকে প্রত্যাহারের ব্যাপারে একটি প্রজ্ঞাপন আমাদের হাতে এসেছে। তারপর থেকে ওসি মুহাম্মদ মহব্বত কবীরের সঙ্গে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে যোগাযোগ করা হচ্ছে না। তবে কেন প্রত্যাহার করা হয়েছে তার কারণ আমরা জানি না।’

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘আমাকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহারের বিষয়টি জানা ছিল না। এইমাত্র বিষয়টি আমি জানলাম। কি কারণে প্রত্যাহার করা হয়েছে বিষয়টি আমি জানি না।’

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, ‘নির্বাচনী কার্যক্রম থেকে ওসি মুহাম্মদ মহব্বত কবীরকে প্রত্যাহার করে নির্বাচন প্রশাসন এক প্রজ্ঞাপন জারি করেছে। তার পরিপ্রেক্ষিতে ওসি মুহাম্মদ মহব্বত কবীরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে ওসি (তদন্ত) মো. আনসার আলীকে দায়িত্ব প্রদান করা হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য