বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সাংবাদিকদের হাতাহাতিও থামালেন জাফর ইকবাল

news-image

অনলাইন ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। একই দিনে সিলেটের দুই জ্যেষ্ঠ সাংবাদিকের হাতাহাতিও থামাতে দেখা গেছে তাকে।

জানা গেছে, অনশন ভাঙানোর পর জাফর ইকবাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় সামনে আসাকে কেন্দ্র করে দুই সাংবাদিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জাফর ইকবাল তাদের থামিয়ে দেন।

উপস্থিত সাংবাদিকরা জানান, জাফর ইকবাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসলে একটি বেসকারি টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকের মধ্যে হাতাহাতি হয়। দুই মাধ্যমই জাফর ইকবালের বক্তব্য লাইভ করছিলেন। টিভির ক্যামেরা পেছনে ছিল। তিনি সামনে আসতে গেলে পত্রিকার ওই সাংবাদিকের সঙ্গে ধাক্কা লাগে। এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তখন জাফর ইকবাল এগিয়ে এসে তাদের থামান।

সাংবাদিকদের হাতাহাতির এ ঘটনা ফেসবুকে ভাইরাল হয়। পরিস্থিতি শান্ত হলে জাফর ইকবাল সাংবাদিকদের তার বক্তব্য জানান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙান।

এ জাতীয় আরও খবর

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর