,

পর্নোগ্রাফি মামলায় কারাগারে কলেজ অধ্যক্ষ ও চেয়ারম্যান

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গলাল দাশ ও তার ভাই বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। তবে বিচারক মুহাম্মদ আবদুর রহিমের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী মো. মাসুম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায, দিরাই উপজেলার বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশের সঙ্গে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। ওই সময় গোপন ক্যামেরায় ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেন নৃপেন্দ্র চন্দ্র।

এই ঘটনার পর ২০২০ সালের ১৫ অক্টোবর দুই ভাইকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ আদালতে মামলা করেন ওই নারী। পরে মামলাটি তদন্ত করে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে দুই সহোদরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়।

পরে উচ্চ আদালত থেকে জামিন নেন মামলার দুই আসামি। জামিনের মেয়াদ শেষে সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য