,

হঠাৎ প্রকাশ্যে ডা. মুরাদ

news-image

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : প্রতিমন্ত্রী থেকে পদত্যাগের পর প্রকাশে দেখা মিলল সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের। নিজ নির্বাচনী আসন জামালপুরের সরিষাবাড়ীতে চাচার নামাজে জানাজায় উপস্থিত হন তিনি।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের জানাজায় অংশ নেন মুরাদ হাসান এমপি।

আমিনুর রহমান তালুকদার শুক্রবার (২১ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে পৌরসভার বীর ধানাটা এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

তিনি ডা. মুরাদ হাসান এমপির চাচা।

এ সময় ডা. মুরাদ বলেন, ‘সরিষাবড়ীতে যত মুক্তিযোদ্ধা রয়েছেন তার চেয়ে বেশি মুক্তিযোদ্ধা আমাদের গ্রাম দৌলতপুরে। আমার বাবাসহ আমরা সরিষাবড়ীর মানুষের সেবা করে আসছি এবং করে যাব। ‘

জানাজায় আরো উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান প্রমুখ।

এদিকে দীর্ঘদিন পর তাঁর এলাকায় আগমন উপলক্ষে তাঁকে ঘিরে স্লোগান দেয় তাঁর অনুসারীরা। প্রতিমন্ত্রী থেকে পদত্যাগের পর চাচার জানাজা উলক্ষেই প্রথম নির্বাচনী এলাকায় আসেন তিনি।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে পদত্যাগপত্র পাঠান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য