,

বড় জয়ে শুরু বাংলাদেশ মেয়েদের

news-image

নিজস্ব প্রতিবেদক : কমনওয়েলথ গেমস বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। কুয়ালালামপুরে স্বাগতিক মালয়েশিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোনো সুযোগই পায়নি মালয়েশিয়া। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকেরা। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুজন—উইনিফ্রেড দুরাইসিঙ্গাম (১২) ও মাস এলিসা (১১)। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। এর মধ্যে রুমানা ৪ ওভারে মাত্র ৪ রান দেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতেই ৩৮ রান করে ফেলে বাংলাদেশ। ৪টি চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৮ রান করে শামিমা সুলতানা আউট হলে এই জুটি ভাঙে। শামিমার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মুর্শিদা খাতুনও। তাঁর ব্যাট থেকে আসে ১৬ বলে ১৪ রান।

তবে তাঁদের বিদায়ের পর অধিনায়ক নিগারের ৩ ও ফারজানা হকের ৭ রানের অপরাজিত দুই ইনিংসে ১২ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড