,

রাষ্ট্রবিরোধী প্রবাসীদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : যারা বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত তাদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সে ব্যাপারে সঠিক ও সার্বিক তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা দিতে একটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদকসক্ত রোধে সরকারি সব চাকরির ক্ষেত্রে, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড