,

বিয়ারের ক্যান দিয়ে বানানো অন্তর্বাস পরলেন কেটি

news-image

অনলাইন ডেস্ক : ফ্যাশন দুনিয়ায় মানুষ নতুন কিছু করে দেখাতে অনেক ধরনের পোশাক পরে। কেউ কেএফসি-র প্যাকেট দিয়ে পোশাক বানিয়ে পরে আবার কেউ পাতা বা ফুল দিয়ে পোশাক বানিয়ে পড়ে অনুরাগীদের নজর কাড়েন। তবে কেটি পেরির ব্যাপারই আলাদা।

তিনি আবার সেটা প্রমান করে ছাড়লেন। বিশ্বখ্যাত পপ স্টার কেটি পেরি নিজের কাজ ও ফ্যাশনের সাহায্যে ফ্যানদের মন জয় করতে মাঝেমধ্যেই চমকে দেন। সম্প্রতি আমেরিকার লাস ভেগাসের এক অনুষ্ঠানে তার নতুন ফ্যাশনদুরস্ত পোশাক বসাইকে ঘাবড়ে দিল। কারণ কেটি পেরি সেদিন পোশাকের সঙ্গে যে অন্তর্বাস পড়েছিলেন সেটা তৈরি হয়েছিল বিয়ারের ক্যান দিয়ে। ভাবতে অবাক লাগলেও ঐ নতুন অন্তর্বাস পরিহিত কেটি পেরি-কে দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল।

এই নতুন ধরণের অন্তর্বাস পরিহিত কেটি পেরি-র ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নিল না। আর মুহূর্তেই তা হয়ে উঠল নেটিজেনদের চর্চার বিষয়। ছবিগুলোও হলো তুমুল ভাইরাল। তবে বিয়ারের ক্য়ানের অন্তর্বাসের জন্য সিংহভাগ ভক্ত তাকে চিয়ার করলেন। সিলভার মাইক্রো মিনি স্কার্টের জায়গায় জায়গায় ঝুলছে বিয়ারের ক্যান।

আর বুকের কাছে বিয়ারের ক্যান (নাকি ব্রা)। যা তার ভক্তরা খুব পছন্দ করেছেন। তবে সেদিন তার পোশাকের মতো অনস্ক্রিন পারফরম্যান্সও ছিল ধামাকাদার। কারণ কেটি পেরির ঐ অনুষ্ঠানের মূল থিম ছিল বিয়ার। ফলে গানের তালে তালে তার হাতে উঠে আসে বিয়ার ভর্তি মগ। আর গানের ফাঁকে তার বুকের কাছে থাকা বিয়ারের ক্যান থেকে একবার বিয়ার ঢেলে গ্লাসে ভরতেও দেখা গেল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য