রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যমজ হলেও তাদের জন্মদিন আলাদা!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক যমজের জন্ম হয়েছে দুইটি আলাদা বছরে। নতুন বছর শুরুর আগে রাত ১১টা ৪৫ মিনিটে একজনের জন্ম হলেও ১৫ মিনিটের ব্যবধানে জন্ম নেয় অপর শিশু। এভাবে তাদের জন্মদিন হয়ে যায় আলাদা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ রোববার ক্যালিফোর্নিয়ার নাটিভিড্যাড মেডিক্যাল সেন্টার জানিয়েছে, ফাতিমা মাদরিগাল নামের এক নারী ২০২২ সাল শুরুর আগমুহূর্তে আলফ্রেডো অ্যান্টোনিও ট্রুজিলোকে জন্ম দেন। ঠিক ১২টায় অর্থাৎ ২০২২ সালে জন্ম হয় আলফ্রেডোর বোন আইলিন ইয়োলান্দা ট্রুজিলোর।

ফাতিমা মাদরিগাল বলেছেন, ‘আমার কাছে এটা অবাক করা ঘটনা যে তারা যমজ, কিন্তু জন্মদিন আলাদা। আমি বিস্মিত এবং খুশি যে তাদের জন্ম হয়েছে মধ্যরাতে।’

চিকিৎসক ড. আনা আবরিল আরিয়াস বলেছেন, এটা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ঘটনা। ২০২১ ও ২০২২ সালে নিরাপদে এসব শিশুদের পৃথিবীতে আগমনে সহায়তা করা পরম আনন্দের।

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ