বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জমির বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি সংক্রান্ত পূর্ববিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জোহুরা খাতুন (৭৬) নামে এক বৃদ্ধা মৃত্যু হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুরে পৌর এলাকার শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার রশিদ মিয়ার স্ত্রী।
নিহতের পরিবার ও স্হানীয়রা জানায়, রশিদ খাঁর সঙ্গে প্রতিবেশী আত্মীয়ের জমি নিয়ে বিরোধ ছিল। আদালতের রায়ে একটি পক্ষ সম্প্রতি জায়গাটি দখলে নেয়। এরই জের ধরে  দুপুরে রশিদ খাঁ পরিবারের ওপর বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। এসময় জোহারা খাতুন নামে এক বৃদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারিরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আখাউড়া থানার ওসি (তদন্ত) মো: আব্দুল খালেক বলেন, হামলায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। তার মাথায় একটি কুপের চিন্হ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করছি জমি সংক্রান্ত বিরোধে এই ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা