,

বিউটি পার্লারে গিয়ে পা হারালেন তরুণী!

news-image

অনলাইন ডেস্ক : বিউটি সেলুনগুলোতে তরুণ-তরুণীদের ভিড় লেগেই থাকে। সৌন্দর্য বাড়াতে হরহামেশাই ছুটে যান তারা। নিজের শরীরের যত্ন নিতে গিয়ে যে পা হারাতে হবে; এমন ঘটনা হয়তো ঘটেনি। এমনই এক ঘটনা ঘটলো এক তরুণীর সঙ্গে।

বিউটি পার্লারে গিয়ে পেডিকিওর করার সময় হঠাৎ তার এক পা কেটে যায়। পরে জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়ে তার পায়ে। এতে তার শিরাগুলোতেও ব্লক হয়ে যায়। অনেকদিন ভোগার পর তিনি চিকিৎসককের কাছে যান। সেখানকার চিকিৎসক ওই নারীকে পা কেটে ফেলার পরামর্শ দেন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী ফ্লোরিডার বাসিন্দা ক্লারা শেলম্যান। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডায় টাম্পা এলাকার ট্যামি’স নেইলস টু নামে এক পার্লারে গিয়ে এ দুর্ঘটনা শিকার হন।

জানা গেছে, পেডিকিওরের সময় সেখানকার কর্মীর অসচেতনতার জন্য ক্লারার পা কেটে যায়। পরে সেখানে সংক্রমণ দেখা দেয়। ক্লারার আগে থেকেই পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ (পিএডি) থাকায় সংক্রমণ খুব দ্রুত তার পায়ে ছড়িয়ে পড়ে। পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের ক্ষেত্রে পায়ের মধ্যে থাকা শিরাগুলোতে ব্লক হয়ে যায়। ফলে পা সচল রাখার জন্য যে, পরিমাণ পুষ্টি ও অক্সিজেনের দরকার হয় সেটা হৃদযন্ত্র ও মস্তিষ্ক থেকে পায়ে পৌঁছায় না। পায়ের পেশি ও স্নায়ুগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। কয়েক মাসের মধ্যে সংক্রমণ এত বেশি ছড়িয়ে পড়ে যে ক্লারার পা চিকিৎসকরা কেটে ফেলতে বাধ্য হয়।

এদিকে, এক পেডিকিওরের কারণে জীবন বদলানোর প্রায় তিন বছর পর ট্যামি’স নেইলস টু প্রথমে ওই ঘটনার দায় নিতে অস্বীকার করে। পরে ভুলের কারণে এ দুঃখজনক ঘটে বলে নিজেদের দোষ স্বীকার করে প্রতিষ্ঠানটি। পরে ভুক্তভোগী ক্লারাকে ১৭ লাখ ডলার ক্ষতিপূরণ দেয় পার্লারটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য