,

ভুয়া কাগজে ছাত্রলীগ নেতাকে কাজ দেয়ায় প্রকৌশলীকে লাঞ্ছিত

news-image

অপরাধ ডেস্কবরিশাল জেলা পরিষদের সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে সাধারণ ঠিকাদাররা। এক ছাত্রলীগ নেতাকে জেলা পরিষদের চারটি গ্রুপের সাড়ে ১২ লাখ টাকার কাজ পাইয়ে দেয়ায় সোমবার দুপুর একটায় তার কার্যালয়ে গিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। একই সঙ্গে লোকমান আলী নামে ওই কর্মকর্তাকে প্রত্যাহার এবং পুনরায় দরপত্র আহবানের দাবিতে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে ঠিকাদাররা। 

ঠিকাদারদের ভাষ্য মতে, গত ১৫ই মে বরিশাল জেলা পরিষদের চার গ্রুপের কাজের লটারী করা হয়। সাড়ে ১২ লাখ টাকার ওই চার গ্রুপের কাজের মধ্যে রয়েছে সদর উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার। শতাধিক ঠিকাদার ওই লটারীতে অংশ নিলেও চার গ্রুপের কাজ দেয়া হয় মহানগর ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে। কিন্তু মেহেদী হাসান মমতাজ এন্টারপ্রাইজ নামে যে ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজটি পায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এবং আয়কর রিটার্ন এর কাগজপত্র সঠিক না থাকায় জেলা প্রশাসন কালো তালিকাভুক্ত করে। এরপরও ওই লাইসেন্সেই মেহেদী জেলা পরিষদের সারে ১২ লাখ টাকার চার গ্রুপের কাজটি পায়। আর তাকে এ কাজ পাইয়ে দিতে সহযোগিতা করে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লোকমান আলী। এ কারনে দুপুর একটায় জেলা পরিষদ প্রাঙ্গনে বিক্ষোভ করেন সাধারণ ঠিকাদাররা। এরপর লোকমান আলীর কক্ষে গিয়ে তার কাছে মেহেদী হাসানকে অবৈধভাবে কাজ পাইয়ে দেবার কারণ জানতে চান। তিনি উত্তেজিত হলে ঠিকাদাররা তাকে শারিরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

তালুকদার এন্টারপ্রাইজের সত্বাধীকারী ঠিকাদার মুনীর হোসেন তালুদার বলেন, মমতাজ এন্টারপ্রাইজ জেলা প্রশাসনের কালো তালিকাভুক্ত। এরপর প্রকৌশলী লোকমান আলীর কারনে প্রতিষ্ঠানটি কাজ পেয়েছে। তাই তাকে ঠিকাদাররা লাঞ্ছিত করেছে। 

তবে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লোকমান আলী বলেন, মমতাজ এন্টার প্রাইজের কাগজপত্র যাচাই করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত ওই প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডার দেইনি। স্থানীয় রাজনৈতিক নেতাদের নির্দেশেই ওই প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে। এমন বিষয় বলা সত্বেও তারা আমাকে লাঞ্ছিত করেছে। 

বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, লটারীর মাধ্যমে মমতাজ এন্টার প্রাইজ নামের ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে। তবে তাদের কাগজপত্র সঠিক না হলে তা যাচাই করা হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ