,

পাঞ্জাবে আদালতে বিস্ফোরণ, নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের লুদিয়ানায় আদালতে বিস্ফোরণের ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। খবর এনডিটিভির।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি বলেছেন, এ বিস্ফোরণের মাধ্যমে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে (লুদিয়ানা) শহরের আইনশৃঙ্খলা বিনষ্ট করা হচ্ছে।

বিস্ফোরণের পর আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সূত্র জানায়, আদালত ভবনের দ্বিতীয় তলায় একটি বাথরুমে স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে ওই বাথরুমটি কার্যত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

পাশের কক্ষের কাচের জানালাও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন এ বিস্ফোরণ ঘটে তখন জেলা আদালতের কার্যক্রম চলছিল। এ সময় বিপুল সংখ্যক মানুষ আদালত ও এর চত্ত্বরে অবস্থান করছিলেন।

ঘটনার পর পরই ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেয় পুলিশ। ঘটনার তদন্ত করতে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য