শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মানববন্ধনে ইউপি সদস্যের হামলা, আহত-১০

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে শান্তিপূর্ণ মানববন্ধনে ছোঁড়া নিয়ে হামলা করেছে ইউপি সদস্য মোঃ মফিল মিয়া খাদেমের নেতৃত্বে ১৫-১৬ জন যুবক। হামলায় আহত হয়েছেন দশ জন। সোমবার দুপুরে উপজেলার শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, আধিপত্য, জায়গা জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে শাহজাদাপুর গ্রামের ফজর আলী (৫৫) এবং মফিল মেম্বারের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয় গোত্রের মধ্যে একাধিক হামলা মামলার ঘটনাও ঘটেছে। গত ১৮ মে রাতে মফিলের বৃদ্ধ চাচা ফরিদ মিয়ার (৮২) মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের জট বাঁধে। নিহতের স্বজনরা এটাকে পরিকল্পিত হত্যাকান্ড বললেও প্রতিপক্ষের দাবী নিজেরা হত্যা করে ফাঁসানোর চেষ্টা করছে। ১৯ মে নিহতের ছেলে দীন ইসলাম বাদী হয়ে অহিদ মিয়ার ছেলে কাউছারকে কে প্রধান আসামী করে ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ফুঁসে উঠে গ্রামের সাধারন জনগন। সোমবার দুপুরে গ্রামের নারী পুরুষ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী সহ দুই সহস্রাধিক মানুষ বিশিষ্ট মুরব্বি ফরিদ মিয়ার প্রকৃত হত্যাকারী সনাক্ত করে তাদের বিচারের দাবীতে মানববন্ধনে দাঁড়ায়। কিছুক্ষণ পর মফিলের নেতৃত্ব ১৫-১৬ জন ছোঁড়া লাঠি নিয়ে শান্তিপূর্ণ ওই মানববন্ধনে হামলা চালায়। লোকজন ভয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। কিছু সময় চলে হাতাহাতির ঘটনা। এ ঘটনায় আহত হয় সাফিয়া বেগম (৪৫), নিজাম উদ্দিন (৬০), আছকির মিয়া (২৩), পারভেজ (২০) ও হোসেন মিয়া (২৩) প্রমূখ। খবর পেয়ে পর্যাপ্ত পরিমান পুলিশ ওই গ্রামে অবস্থান নেয়।

    

 

 

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা