,

মীনার জনপ্রিয় গান পড়শীর কণ্ঠে

news-image

বিনোদন প্রতিবেদক : আমি বাবা মায়ের শত আদরের মেয়ে/ আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে’ গানটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে গোলাপি স্কার্ট পরা নয়-দশ বছরের এক মেয়ের ছবি। যাকে আমরা সবাই চিনি মীনা হিসেবে। মীনা কার্টুনের জনপ্রিয় এই গানটি শোনেননি এমন মানুষ মেলা ভার। এবার জনপ্রিয় এই গানটি নতুন করে কণ্ঠ দিলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা পড়শী। সঙ্গে ছিলেন ইমরান মাহমুদুলও। তিনি এর সংগীতায়োজন করেছেন।

সংগীতায়োজন ও কণ্ঠে পরিবর্তন এলেও গানটির কথা ও সুরে কোনও পরিবর্তন করা হয়নি। মীনা কার্টুনের জনপ্রিয় এই গানটির মূল লেখক ফারুক কায়সার ও আরশাদ মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছিলেন টিনা সানি ও সুষমা শ্রেষ্ঠা। জনপ্রিয়তার কারণে গানটি বিভিন্ন ভাষায় অনুবাদও হয়।

পড়শী বলেন, ‘আমিও ছোটবেলা থেকে গানটির ভীষণ ভক্ত। অনেক সময় গানটি গুনগুন করে গেয়েছি। এবার সেটি আমার কণ্ঠে তুললাম। এটা আমার জন্য আনন্দ ও গর্বের।’

ইউনিসেফ বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২১’র অনলাইন অনুষ্ঠানে গানটি উন্মুক্ত করা হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ এবং পড়শীর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ এশিয়াজুড়েই মীনা নামটি খুব পরিচিত। ১৯৯০ থেকে ২০০০ সাল ছিল মেয়ে শিশুর দশক। একটি এনিমেটেড সিনেমা সিরিজ তৈরি করে তার মাধ্যমে মেয়ে, তাদের পরিবার ও কমিউনিটিকে আনন্দ দেওয়া এবং উৎসাহিত করার মধ্য দিয়ে এই দশক উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল ইউনিসেফ। মীনা হল এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র। বাংলাদেশে প্রথম মীনা সম্প্রচারিত হয় ১৯৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে। এর পাশাপাশি রেডিও অনুষ্ঠানে, কমিক ও বইয়ে এসেছে মীনার গল্প।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য