,

রমেক হাসপাতালে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত অর্ধশতাধিক

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার সাড়ে ১০টার দিকে রমেকের দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই হাসপাতালের কয়েকটি শয্যা ও ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়। রমেকের পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেডিকেলের দ্বিতীয় তলার ৭নং মেডিসিন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাসপাতালের কয়েকটি শয্যা ও ওই ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে আরেকটি সূত্র জানায়, সকালে আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী কমবেশি আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য