,

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিপাড়া-ত্রিশাল সড়কের কুতুবপুর নামক এলকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মৃত মানিক মন্ডলের ছেলে এমদাদুল হক (৩৫) ও তার স্ত্রী নারগিস আক্তার।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, এমদাদুল তার স্ত্রী নার্গিসকে নিয়ে মোটরসাইকেলে করে নান্দাইলে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। বালিপাড়া-ত্রিশাল সড়কের কুতুবপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারগিস মারা যান। স্থানীয়রা গুরুতর আহত এমদাদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানো চিকিৎসাধীন অবস্থায় এমদাদুল মারা যান।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নার্গিসের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এমদাদুল হকের লাশ ময়মনসিংহ মেডিকেলের মর্গে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য