,

বাসে, গাড়িতে কিংবা লঞ্চে অসুস্থ বোধ করেন? জেনে নিন ৮টি সহজ সমাধান

news-image

টিপস ডেস্কলং জার্নিতে অসুস্থ বোধ করেন? বাসে, গাড়ি, লঞ্চ ইত্যাদি বাহনে দীর্ঘ সময় যাত্রা করতে হলে অনেকেই ভীষণ অসুস্থ হয়ে পড়েন। বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, কারো বুক ধড়ফড় করে, ক্লান লাগে, কেউ আবার বমি করেও ফেলেন। সব মিলিয়ে অত্যন্ত বাজে একটা অবস্থা। বিশেষ করে এই গরমের দিনে অবস্থা আরও গুরুতর হয়ে দাঁড়ায়। সাধারণ কাজে রাস্তায় বের হলেও শরীর খারাপ লাগে। জেনে নিন এই অবস্থা থেকে মুক্তি পাবার ৮টি উপায়।

১) বমি বমি ভাবের কারণে অনেকেই খালি পেটে যাত্রা শুরু করেন, যা একেবারেই অনুচিত। খালি পেটে যাত্রা বমি বমি ভাব, ক্লান্তি ও দুর্বলতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। অবশ্যই কিছু একটা খেয়ে যাত্রা শুরু করুন। তবে সেটা যেন হালকা কোন খাবার হয়। কোন গুরুপাক খাবার খাবেন না।

২) সাথে এক বোতল পানি রাখুন। একটু পর পর সামান্য এক ঢোক পানি পান করুন। এটা আপনার মনযোগ সরিয়ে রাখবে ও ভালো অনুভব করতে সহায়তা করবে।

৩) সবচাইতে সেরা উপায় হচ্ছে ঘুমিয়ে যাওয়া। ঘুমিয়ে গেলে আপনার সময়টা দ্রুত কেটে যাবে এবং অসুস্থতা বোধ করবেন না।

৪) কেন এমন হয়, তাঁর কারণটা খুঁজে বের করুন। অনেকের যেমন বেশী ঝাঁকুনি হলে খারাপ লাগে। অনেকের আবার পেছনের সিটে বসলে অসুস্থ বোধ করেন। অনেকের সমস্যা হয় বদ্ধ পরিবেশে। অসুস্থ হয়ে পড়ার কারণটা বোঝার চেষ্টা করুন এবং সেটা দূর করুন। অনেকটাই ভালো বোধ করবেন।

৫) লেমন বা অরেঞ্জ ফ্লেভারের ছোট ছোট লজেন্স রাখতে পারেন সাথে। তেঁতুলের আচারও মন্দ নয়। খারাপ লাগলেই একটু মুখে দেবেন, ভালো লাগবে।

৬) বিশুদ্ধ বাতাসে থাকুন। বাস কিংবা গাড়িতে হলে জানালা খুলে দিন। লঞ্চে হলে ডেকে ঘোরাঘুরি করুন। তাজা অক্সিজেন আপনার শরীর খারাপ হতে দেবে না।

৭) শুকনো আদা কুচি রাখতে পারেন সাথে। এটা খুবই কার্যকরী ট্র্যাভেল সিকনেস দূর করতে। এছাড়াও ক্যান্ডি করা আদা, এলাচ , দারুচিনি, লবঙ্গ ইত্যাদিও মুখে ফেলে রাখতে পারেন।

৮) শেষ অপশন হিসাবে ওষুধ তো রয়েছি। ফার্মেসীতে গেলেই ট্র্যাভেল সিকনেস দূর করার কিছু ওষুধ পাবেন। আমাদের দেশে যেমন এভোমিন বেশ জনপ্রিয়। তবে এক সাথে একটির বেশী ওষুধ খাবেন না, এতে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

সূত্র-
7 Tips for Dealing with Travel Sickness- femside.com

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা