,

রেললাইনের পাশে জাসদ নেতার লাশ, ছিল না মাথার অর্ধেক খুলি অভিযোগ নেই পরিবারের

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে জেলা জাসদের (রব) সহসভাপতি শরিফুল ইসলামের লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার কাউনিয়া উপজেলার শহীদবাগ খোদভুতছাড়া এলাকায় রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়। তার মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।

শরিফুল ইসলাম কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর কমিটিরও সভাপতি ছিলেন। পুলিশ জানিয়েছে, শরিফুলের লাশ তার বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে ওই এলাকায় পড়ে ছিল। স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কাউনিয়া রেলওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে শরিফুলের স্বজনরা গিয়ে তাকে শনাক্ত করেন।

কাউনিয়া থানার ওসি মাছুমুর রহমান বলেন, শরিফুলের মাথার অর্ধেক খুলি ছিল না। মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি বাহারুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।

এ ঘটনায় কোনো অভিযোগ না করার বিষয়ে ওই জাসদ নেতার ছোট ভাই আজমত উল্লাহ বলেন, ‘ময়নাতদন্ত করলে লাশ ক্ষতবিক্ষত হয়ে যায়, সেটা আমরা দেখতে পারব না। যে কারণে অভিযোগ দিইনি।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য