,

কসবায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের সভা অনুষ্ঠিত

news-image

কসবা প্রতিনিধি : সেবা গ্রহীতাদের সরকারের কল্যাণমুখি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে কসবা উপজেলা বিনাউটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান এনডিসি এ কথা বলেন।

তিনি সরকারের টেকসই উন্নয়ন অর্জনে নিরলসভাবে কাজ করাসহ দক্ষতা ও জনগণের সঠিক কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি এর পূর্বে মুজিব শতবর্ষ উপলক্ষে কসবা উপজেলার মনকাশাইর নামক স্থানে ৫ শতাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবার পূণর্বাসনের নিমিত্ত প্রস্তুতকৃত গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূঞা, কসবা পৌরসভা মেয়র মো. গোলাম হাক্কানী, বিনাউটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর ম্ুিক্তযোদ্ধা মো. শহীদুল হক, বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন প্রমুখ।

সভায় উপজেলার মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ও প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন। এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য