বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে কোরআনের বঙ্গানুবাদ দিচ্ছে সৌদি সরকার

news-image

ইসলামিক ডেস্কবেশ কয়েক বছর বন্ধ থাকার পর ফের সৌদি আরব বাংলাভাষীদের জন্যে পবিত্র কুরআনের অনুবাদ প্রকাশ করেছে। এর আগে বাংলাদেশি আলেম মাওলানা মুহউদ্দীন খান অনুদিত তাফসীরে মাআরেফুল কোরআনের বাংলা অনুবাদ প্রায় ১০ লাখ কপি বিনামুল্যে বিতরণ করেছিলো সৌদি সরকার। র্দীঘ দিন পর আবারও সৌদি সরকার বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণে এই প্রকল্পটি চালু করায় বাংলাভাষীদের মধ্যে বিপুল আগ্রহ দেখা দিয়েছে। সৌদি সফররত বাংলাদেশি প্রতিনিধি দলকে এ তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় ছাপাখানা কিং ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্সের শীর্ষ কর্মকর্তারা। সৌদি থেকে আমাদের সময়.কমকে এ খবর দিয়েছেন সফররত প্রতিনিধি দলের সদস্য টিভি উপস্থাপক গাজী মোহাম্মদ সানাউল্লাহ।
সৌদির রাজকীয় উদ্যোগে এবার বাংলাদেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে পবিত্র ওমরা পালন ও মক্কা-মদীনা যিয়ারতসহ দর্শনীয় স্থান প্রদর্শনের আমন্ত্রণ করা হয়েছে। গত ২০ মে দূতাবাসের ব্যবস্থাপনায় তারা সৌদি আরবে পৌঁছেন। ১০ দিনের সফর শেষে ৩০  মে তাদের দেশে ফেরার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে শনিবার প্রতিনিধিদলের সদস্যরা মুসলিম বিশ্বের শীর্ষ আলেম ও মসজিদে নববীর খতিব ড. আলী আবদুর রহমান হোযাইফীর সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বাংলাদেশি প্রতিনিধি দলে রয়েছেন, বিচারপতি এসএম নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শহীদ আখতার হোসাইন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এম আসাদুজ্জামান মিয়া, চ্যানেল আই’র পরিচালক জহিরুদ্দিন মামুন, অর্থনিতীবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হায়দার আলী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অধ্যাপক আবদুল মাবুদ, অধ্যাপক কুরবান আলী, মাওলানা উবাইদুর রহমান খান নদবী, টিভি উপস্থাপক গাজী মোহাম্মদ সানাউল্লাহ প্রমূখ।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক