,

ধর্ষণের শিকার নারী সন্তান জন্ম দিলেন

news-image

দিনাজপুর : প্রতিনিধি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধর্ষণের শিকার এক নারী সন্তান জন্ম দিয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে নবজাতকসহ তাকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক পারভেজ হোসেল রানা জানান, মা-শিশু দুজনই ভালো আছে।

চলতি বছরের মার্চে ধর্ষণের শিকার হন বাকপ্রতিবন্ধী ওই নারী। এ ঘটনায় তার বাবা পাঁচজনের নামে মামলা করেন। আসামিরা হলেন- পুনট্টি আশ্রমপাড়ার দিপু চন্দ্র রায়, পূর্বপাড়ার ব্রজেন নাথ রায়, রাহুল চন্দ্র রায়, গোবিন্দপুর গ্রামের মহসীন আলী ও পুনট্টি গুচ্ছগ্রাম (গমিরাহাট) এলাকার তপন চন্দ্র শীলের স্ত্রী সুমিত্রা রানী। এ ঘটনায় দিপুকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। অন্য আসামিরা পলাতক।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, মামলাটি তদন্তাধীন। এখনও অভিযোগপত্র দেওয়া হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য