শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরায় আজও শিক্ষার্থীদের বিক্ষোভ

news-image

ভাটারা প্রতিনিধি : গাড়িচাপায় কলেজ ছাত্র মাঈনুদ্দিন নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর রামপুরা এলাকায় সড়ক আটকিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা ১১ টায় শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে। পরে বাসগুলোকে ওই স্থানেই আটকে দিচ্ছে তারা।

ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইমপেরিয়াল কলেজ, একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সড়কে দেখা গেছে।

তারা সড়কে অবস্থান নিয়ে মাঈনুদ্দিন হত্যার বিচার ও নিরাপদ সড়ক চাই দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। তিনি যুগান্তরকে টেলিফোনে বলেন, শিক্ষার্থীরা আজও সড়কে অবস্থান নিয়ে আছে। তারা বাস থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু