১২টি স্বর্ণের বারসহ আটক এক

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা থেকে ১২টি স্বর্ণের বারসহ শাহাবুল ইসলাম (৪৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-৫৮। সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের থেকে তাকে আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মেদেনীপুর বিওপির নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টহল দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এ সময় মেদেনীপুর গ্রামের শেষপ্রান্তে খালপাড়া ব্রিজের উপর থেকে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলে করে কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় বলে তিনি জানান।

তিনি জানান, পরে আটক ব্যক্তির শার্টের পকেট ও প্যান্টের দুই পকেটে স্কসটেপ দিয়ে মোড়ানো ৩টি প্যাকেট থেকে ১২টি স্বর্ণের বার (১ কেজি ৩৯৭ গ্রাম) ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় ওয়াসিম মিয়া (৩৫) ও রাশেদ আলী নামে দু’জনকে পলাতক দেখিয়ে জব্দ আলামতসহ আটক আসামিকে জীবননগর থানায় সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী