,

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৮৯ ডেঙ্গুরোগী

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৭৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি হন। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন।

এদিক, বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ৫০৬ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৮৮ জন ও বেসরকারি হাসপাতালে ১১৮ জন রোগী ভর্তি রয়েছেন।

সোমবার (২২ নভেমবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ই-এমআইএস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি হাসপাতালে ৩২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৩ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন ১৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২৬ হাজার ৫৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৫ হাজার ৯৩৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এই ২৬ হাজার ২০১ জন রোগীর মধ্যে জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন এবং ২১ নভেম্বর পর্যন্ত ২ হাজার ৮৮৭ জন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়। তার মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং ১৯ নভেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য