,

অবশেষে সেই বিথিকেই বিয়ে করলেন শোভন

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিয়ে করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বরের সাজে সজ্জিত শোভনের পাশে বধূর সাজে দেখা যায় প্রেমিকা তোহফা সাদিয়া বিথিকে।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার অনেকটা ঘরোয়াভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছে দুই পরিবার। কিছু আত্মীয়স্বজন ছাড়া এ অনুষ্ঠানে তেমন কেউ উপস্থিত ছিলেন না।

এর আগে ২০১৯ সালে সভাপতির দায়িত্ব পালনকালে শোভনের বিয়ের গুঞ্জন উঠে। তার সঙ্গে বিথির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে ‘শোভন বিবাহিত’ প্রচার করে ছাত্রলীগের একটি অংশ। সে সময় তিনি তা অস্বীকার করেন এবং বিয়ে করলে সবাইকে জানিয়ে করবেন বলে গণমাধ্যমকে জানান। অবশেষে সেই বিথিকেই বিয়ে করলেন তিনি।

ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই।

২০১৮ সালের ৩১ জুলাই দুই বছর মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী সংসদকে নেতৃত্ব দেওয়ার জন্য সভাপতি নির্বাচিত হন শোভন। কিন্তু এক বছর গড়াতেই অভিযোগ ও অনিয়মের

কারণে তাকে সরে যেতে হয়। তিনি এখন মনোযোগ দিয়েছেন ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনের রাজনীতিতে। নিজ এলাকার মানুষের পাশে থেকে সেবা দিচ্ছেন। করোনাকালে বিলিয়েছেন মাস্ক, স্যানিটাইজার। দেশজুড়ে বন্যা দেখা দিলে ত্রাণ নিয়ে গেছেন এলাকার মানুষের কাছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য