,

ব্রিজের নিচে মিলল ৬৬ লাখ টাকা!

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে একটি ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। যা সর্বমোট ৬৬ লাখ টাকা। তবে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া সব টাকাই জাল। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিচ থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পান। এরপর পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে ১০০টি করে নোট ছিল। টাকাগুলোর পিছনে লেখা ছিল, ‘সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন।’ ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জাল।

এ বিষয়ে ওই এলাকার নিশি রায় (৪৫) নামের এক ব্যক্তি বলেন, ‘আমি উদ্ধারকৃত ভেজা টাকাগুলো নেড়ে দেখেছি। সবগুলোই জাল টাকার নোট। ’

জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘আমরা এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, সবগুলোই জাল টাকার নোট।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য