,

রংপুরের বদরগঞ্জে অপহরণের চারদিন পর শিশু উদ্ধার, এক নারী আটক

news-image

হারুন উর রমিদ সোহেল,রংপুর : রংপুরের বদরগঞ্জ উপজেলায় অপহরণের চারদিন পর এক বছরের শিশু জোয়ায়েদকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় রুবিনা আক্তার (২০) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।উদ্ধারকৃত শিশু জোয়ায়েদ বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চক পলাশবাড়ীর মাঝাপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে ও গ্রেফতারকৃত রুবিনা আক্তার একই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার শিশু জোয়ায়েদকে কোলে নিয়ে বেড়ানোর কথা বলে কৌশলে পালিয়ে যায় রুবিনা আক্তার। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির পরিবার ওইদিন সন্ধ্যায় বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। একপর্যায়ে ঘটনার চারদিন পর মঙ্গলবার সকালে শিশু জোয়ায়েদকে নীলফামারীর কুমড়া খাওয়ার মোড় নামক স্থান থেকে উদ্ধার ও অপহরণকারী রুবিনা আক্তারকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, শিশু জোয়ায়েদকে কৌশলে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। নীলফামারী থেকে শিশু জোয়ায়েদকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য